1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সন্তানের বিকাশে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সব মায়ের সুস্বাস্থ্য, সম্মান ও সমৃদ্ধি কামনা করেছেন।

রোববার (১০ মে) দেওয়া এক বাণীতে তিনি বলেন, একজন সন্তানের সফল হয়ে ওঠার পেছনে মায়ের ত্যাগ, সংগ্রাম ও নিরলস প্রচেষ্টার অবদান সবচেয়ে বেশি। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েরা সবসময় আপসহীন ভূমিকা পালন করেন।

মির্জা ফখরুল বলেন, পরিবারে মায়ের অবস্থান অপরিহার্য ও মর্যাদাপূর্ণ। শিশুর প্রাথমিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের ভিত্তি তৈরি হয় মায়ের হাত ধরেই। একজন আদর্শ মায়ের সান্নিধ্যে বেড়ে ওঠা সন্তান ভবিষ্যতে উন্নত চরিত্র ও নৈতিক গুণাবলি অর্জন করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জন্মের পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। যদিও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই, তবুও মা দিবস অনুভূতি প্রকাশের একটি বিশেষ উপলক্ষ।

বাণীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নারী সমাজের অগ্রগতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দায়িত্ব থেকে সরে আসেননি বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। এ কারণে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খালেদা জিয়া ‘গণতন্ত্রের মা’ হিসেবে সম্মানিত বলে মন্তব্য করেন তিনি।

সবশেষে দেশবাসীর প্রতি মায়েদের যথাযথ সম্মান ও দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, একটি মানবিক ও সচেতন সমাজ গঠনে মায়ের মর্যাদা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি