1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা। সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেন তারা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়িতে চলে যান। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময় অটোরিকশা ও ট্রাকচাপায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি আমরা।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি