1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সচিবালয়ের ঘটনায় ২৬ শিক্ষার্থীসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

সচিবালয়ের ঘটনায় ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। এ সময় সেখান থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একাধিক শিক্ষার্থী জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি