1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সখীপুরে স্বামীকে হত্যা : স্ত্রী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিশেষ অঙ্গে লাথি মেরে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধ। সোমবার রাতে উপজেলার ইছাদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত স্বামীর নাম কিতাব আলী (৪০)। তিনি উপজেলার ইছাদিঘী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। নিহত কিতাব আলী ভাঙারির ব্যবসা করতেন। এ ঘটনায় কিতাবের তৃতীয় স্ত্রী হামিদা আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। কিতাব আলীর আগের দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে।

উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, সোমবার বিকেলে কিতাব আলীর সঙ্গে তাঁর স্ত্রী হামিদা আক্তারের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে একজন অপরজনকে উপর্যুপরি কামড় দিতে থাকেন। ধস্তাধস্তির এক পর্যায়ে স্ত্রী তাঁর স্বামীর বিশেষ অঙ্গে লাথি মারে। এ সময় অজ্ঞান হয়ে পড়েন স্বামী। পরে প্রতিবেশীরা আহত কিতাব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় গ্রামবাসী বিষয়টি পুলিশকে জানালে রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির বলেন, নিহত কিতাব আলীর স্ত্রী হামিদা আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। লাশের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি