1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সখীপুরে আদিবাসী নারীকে ধর্ষণচেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে এক আদিবাসী নারীকে (৪২) ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। আহত ওই নারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে মামলা করা হবে বলে ওই নারীর দেবর জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে একই এলাকার টেংগু সরকারের ছেলে দীনা সরকার (৩৪), নারায়ণ চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার ও ময়নাল মিয়ার ছেলে সবদুল মিয়া মদপান করে ওই নারীর বাড়িতে যান। পরে ওই নারীকে বাইরে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় দীনা সরকার মদ্যপ অবস্থায় নারীটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গে কামড়ে গুরুতর জখম করেন। পরে শুক্রবার সকালে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ হোসেন বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন অঙ্গে কামড়ের চিহ্ন রয়েছে। ধর্ষণ চেষ্টার কথা শোনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া মুঠোফোনে বলেন, ঘটনা শুনেই পুলিশ পাঠিয়েছিলাম। তার সঙ্গে যা হয়েছে তা খুবই দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি