1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে বর্তমান সংসদ কার্যত পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।

রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় জানায়, নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা শপথ নেওয়ার মাধ্যমে আইনসভায় তাদের আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করেছেন। এই শপথ অনুষ্ঠানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণতা লাভ করেছে।

এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে ৪৯ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

নির্বাচিতদের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন রয়েছেন।

এই শপথ গ্রহণের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বিস্তৃত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি