1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল সংখ্যালঘু নির্যাতনে কঠোর অবস্থান ধর্মমন্ত্রীর, ‘প্রয়োজনে মন্ত্রিত্বও ছাড়ব’ ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ সেবা এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর নিরাপত্তায় গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান পুলিশ প্রশাসনের কোনো পদ স্থায়ী নয়: ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী ঢাবির সহকারী প্রক্টরের পদ ছাড়লেন শিক্ষক মোনামি হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলেন হাইকোর্ট ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২৮

সংখ্যালঘু নির্যাতনে কঠোর অবস্থান ধর্মমন্ত্রীর, ‘প্রয়োজনে মন্ত্রিত্বও ছাড়ব’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

দেশে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, কোনোভাবেই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হয়রানি বা সহিংসতা মেনে নেওয়া হবে না।

সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত, কিন্তু দেশের কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন সহ্য করবেন না। তার ভাষায়, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার কোনো স্থান নেই।

সংলাপে এক প্রশ্নের জবাবে ভারত প্রসঙ্গও তুলে ধরেন তিনি। কায়কোবাদ বলেন, ভারতকে তিনি একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে শ্রদ্ধা করেন। তবে দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমঅধিকার আরও নিশ্চিত করা গেলে সেই শ্রদ্ধা আরও বাড়বে।

তিনি আরও বলেন, প্রতিবেশী কোনো দেশে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলও বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি