1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শ্রীবরদী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরের শ্রীবরদীর সীমান্তে বিএসএফের হাতে আকরাম হোসেন (৩০) নামে এক বাংলাদেশী যুবক আটক হয়েছে। আটককৃত যুবক সীমান্তবর্তী হাড়িয়াকোনা গ্রামের আব্দুল গফুরের ছেলে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ১০৯৪-৬ এসের সীমানা অতিক্রম করলে এ ঘটনা ঘটে।

রোববার (৭ ফেব্রুয়ারী) দুপুরে দু’দেশের সীমান্ত বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে মেইন সীমান্ত পিলার ১০৯৩ সংলগ্ন এলাকায় এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএসএফে’র এসি অতুল কুমার ও বিজিবি’র কোম্পানী কমান্ডার ফারাজুল ইসলাম, কর্ণঝোড়া বিওপি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ।

কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার রাতে আকরাম হোসেন সীমান্ত পিলার ১০৯৪-৬ এসের সীমানা অতিক্রম করার সময় বিএসএফ তাকে আটক করে। এ নিয়ে রোববার দুপুরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে সীমানা অতিক্রমের অভিযোগে বিএসএফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করে। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশের সীমান্ত বাহিনী টহল জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি