1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে স্কুল পরিচালনার দায়ে ২ শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

সরকারি নির্দেশনা অমান্য করে শেরপুর শ্রীবরদীতে গোপনে স্কুল পরিচালনা করছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সোমবার ২২ মার্চ সকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পৌর শহর ও ভায়াডাঙ্গা বাজারে দুটি স্কুলে অভিযান চালিয়ে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

এর মধ্যে শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুল থেকে ১০ হাজার টাকা ও ভায়াডাঙ্গা বাজারের সীমান্ত পরিবার স্কুল থেকে ৮ হাজার টাকা। অভিযান পরিচালনার সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বলেন, করোনার বিস্তার রোধে সরকারি ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনার দায়ে দুটি পতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি