1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শ্রীবরদীতে মেয়েকে সরিয়ে বন্ধ ঘরে বাবার আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে শ্বশুরবাড়িতে শফিকুল ইসলাম (৫৫) নামে এক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বকচর এলাকার নুর ইসলামের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে।

জানা যায়, শফিকুল ইসলাম কসমেটিকসের ব্যবসা করেন। বিয়ের পর থেকে তিনি তার স্ত্রী, এক ছেলে আরিফ (১৭) ও মেয়ে সুমাকে (৭) নিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের শ্বশুর নুর ইসলামের বাড়ি থাকতেন। কিছুদিন যাবত তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি শুরু করেন। এর পর থেকে তিনি মাঝে মধ্যে শ্বশুরবাড়ি গিয়ে থাকতেন। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে তার ছোট মেয়ে সুমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা ও জানালা বন্ধ করে ঘরের আড়ায় রশি বেঁধে গলায় ফাঁস নেন তিনি। পরে বাড়ির লোকজন তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘরের চালের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে আরিফ হোসেন জানায়, তার বাবা মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তেন। কারো সাথে কথা বলতেন না। আজ সকাল সাড়ে ১০টার দিকে তার বাবার সাথে তার কথা হয়। সে এইসএসসি পরীক্ষার্থী। তার বাবাকে সে বলেছে, পরীক্ষা দিতে যাবে। রহস্যজনকভাবে বাবা আত্মহত্যা করেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি