1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেরিন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাটিয়াকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আস্কর আলীর স্ত্রী। মাত্র বছরখানেক আগে তাদের বিয়ে হয়েছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাটিয়াকুড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আস্কর আলীর সাথে একই উপজেলার ছনকান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জেরিনের বিয়ে হয়। স্বামী পেশায় অটোচালক। নিহত জেরিনের মা মোখলেছা বেগম বলেন, বিয়ের পর থেকে তারা সুখেই ছিল। জামাই অটো চালায়। ঘটনার দিন নিজ বাড়িতেই অটোবাইক চার্জে দেওয়া ছিল। সকাল ১০টার দিকে জেরিন চার্জারের হুক খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা সদর হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় জেলা সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি