1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে সেকান্দর আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হালগড়া গ্রামে বাড়ির পাশে ধান ক্ষেতে পরিত্যক্ত বিদ্যুতের তারে স্পর্শ হয়ে তার মৃত্যু হয়। নিহত সেকান্দর আলী ওই গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে সেকান্দর আলী ঘরের পাশে ধানক্ষেতে  হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে থাকা তারে স্পর্শ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুতের স্থানীয় লাইনম্যান আলম মিয়া জানান, অনেকদিন থেকে তারটি পড়ে ছিল। বিষয়টি তাদের জানা ছিল না। এই তারে বিদ্যুতের লাইন থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি