1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে নুরুজ্জামান (৫০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকসে এ ঘটনা ঘটে। মৃত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসীগঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর নুরুজ্জামান কাজের শেষে ইটভাটার টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় আগে থেকেই বিদ্যুতের ছেঁড়া তার পড়ে টিউবওয়েলের পাড় বিদ্যুতায়িত হয়। কিন্তু নুরুজ্জামান সেটি বুঝতে পারেননি। গোসলের জন্য বালতি থেকে পানি নেওয়ার জন্য মগ দিলে সেখানেই তিনি বিদ্যুতায়িত হন। পরে ইটভাটার অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকসীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি