1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি ধান খেতে, নিহত এক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে কুড়া বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে পড়ে ট্রলি চালক ফকির মিয়া (৪০) নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফকির শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের আতিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত নয়টার দিকে জামালপুরের বকশীগঞ্জ থেকে শেরপুরগামী কুড়া বোঝাই ট্রলিটি কুড়িকাহনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ধান খেতে পড়ে যায়। এতে কুড়ার বস্তার চাপায় ট্রলি চালক ফকির মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে ফকির মিয়া মারা যান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা দেয়নি। তবে পরিবারের আবেদনক্রমে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি