1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

শ্রীবরদীতে নিখোঁজের ১৯দিন পর অটোরিকশা চালকের উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

শেরপুরের শ্রীবরদী থেকে নিখোঁজের ১৯দিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালক হোসেন আলী (৩৫) লাশ গারো পাহাড়ের নওকুচির মাটির নীচ থেকে উদ্ধার করেছে র‍্যাব।

পরিবার ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার সেখদি গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় হোসেন আলী। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে তার অটোরিকশা ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত হোসেন আলীর ছোট ভাই আবুল কাশেম বলেন, নিখোঁজ হওয়ার দু’দিন পর তাকে না পেয়ে আমরা শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি করেছি। আমরা কয়েকদিন ঘটনাস্থলে গিয়েছি। কোনো সন্ধান পাইনি। পরে যে যাত্রী শ্রীবরদী থেকে অটো রিকশা ভাড়া করে নিয়ে যায় তার একটি সিসিটিভি ফুটেজ থানায় ও র‍্যাবকে দেয়া হয়েছে।

র‍্যাব এ ব্যাপারে অনুসন্ধান করে ঝিনাইগাতীর নওকুচি থেকে সুমেল নামে এক ছিনতাইকারীকে আটক করে। তার তথ্যমতে আরেক ছিনতাইকারী শ্রীবরদীর ভেলুয়ার সুজনকে আটক করে।

আটকরা জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা যাত্রীবেশে অটো রিকশায় উঠে গারো পাহাড়ে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয়। আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব হোসেন আলীর লাশ উদ্ধার করে।

হোসেন আলীর পরিবার ও এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রুকনুজ্জামান জানান, আমরা ঘটনাটির তদন্ত করছি। এর সাথে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবো। এদিকে, এ ঘটনায় নিহত হোসেন আলীর এক ছেলে ও এক কন্যা রয়েছে। তার পরিবারে নেমেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি