1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

শ্রীবরদীতে ধান বোঝাই ট্রলির ধাক্কায় শিশু নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে ধান বোঝাই ট্রলির ধাক্কায় সুবাইতা (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার বাবা শহিদুর রহমান (৩৮), মা সুলতানা বেগম (৩২) ও ভাই সিয়াম (৪)।

শনিবার (১৭ জুলাই) বিকেলে সদর উপজেলার শেরপুর-ঝগড়ার চর সড়কের চরহাবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।

স্থানীয়রা জানান, শহিদুর রহমান গ্রামের বাড়িতে ঈদ করতে শনিবার সকালে ইসলামপুরের উদ্দেশে পরিবার নিয়ে মোটরসাইকেলে কিশোরগঞ্জ শহর থেকে রওনা দেন। বিকেলে শেরপুর ঝগড়ার চর সড়কের চরহাবর এলাকায় ধান বোঝাই ট্রলি ধাক্কা দেয়। এতে ধান বোঝাই ট্রলির নিচে পড়ে শহিদুল রহমানের মেয়ে সুবাইতা মারা যায়। স্থানীয়রা ট্রলি আটক করলেও চালক পলাতক রয়েছে।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলিচালক পালিয়ে গেছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি