1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

শ্রীবরদীতে ধর্ষণের ফলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

শেরপুর শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে পুরান শ্রীবরদী গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে আ. হাকিম ওরফে ভূসি (৫০) এর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ভূসি পলাতক রয়েছে বলা জানা যায়। এ ঘটনায় অন্তঃসত্ত্বা শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আ. হাকিম ওরফে ভুসি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী এবং সম্পর্কে জেঠা। গেল মার্চ মাসে আ. হাকিম ওরফে ভূসি ভুক্তভোগী শিক্ষার্থীকে কৌশলে তাঁর বাড়িতে ডেকে নেন। বাসায় নিয়ে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তা শিশুটিকে পান করিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ওই শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাঁর মা গত ৭ সেপ্টেম্বর ওই শিশুটিকে জিজ্ঞাসা করলে বিষয়টি জানাজানি হয়।

পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আ. হাকিম ওরফে ভূসি ও তাঁর ভাই ফারুক মিয়া, আব্বাস মিয়াসহ স্থানীয় প্রভাবশালীরা ওই শিশুর বাবা-মাকে চাপ সৃষ্টি করেন।

এ দিকে অভিযোগ স্বীকার করে ফারুক মিয়া বলেন, `আমার ভাই দোষ করেছে। আমি চাই আমার ভাইয়ের উপযুক্ত শাস্তি হোক।’

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আ. হাকিম ওরফে ভূসিকে প্রধান করে, আরও দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। ভুক্তভোগী শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি