1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত, আটক ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেখবর (৪৫) নামে একজনকে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় অপর দু’জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম হালুয়াহাটি গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত শেখবর হালুয়াহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলেন – হালুয়াহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহফুজ (৩০) ও একই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সরাফত আলী (৭০)। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হালুয়াহাটি গ্রামের জজ মিয়া ও জিকু মিয়াদের সাথে শেখবরদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। হঠাৎ বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে জজ মিয়া ও জিকু মিয়াসহ অনেকেই শেখবরদের উপর হামলার করে। হামলায় ঘটনাস্থলেই শেখবর নিহত হন। এ ঘটনায় মাহফুজ ও সরাফত আলী গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে সরাফত আলীর অবস্থায় খুবই আশংকাজনক। সরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মোঃ আব্দুস সোবহান আল সাঈদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শেখবর মারা গেছে। আহত সরাফত আলীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি