1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস

শ্রীবরদীতে গাছচাপায় শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে গাছচাপা পড়ে লালন মিয়া (১১) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার তিনআনী ছনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মৃত নুরল ইসলামের ছেলে। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত শিশুর মা ফরিদা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনআনী ছনকান্দা গ্রামে মৃত হুরমুজ আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে আলাল মিয়ার সাথে পার্শ্ববর্তী জাকির মিয়ার জমি ও গাছ নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি আলাল মিয়া বিরোধপূর্ণ কয়েকটি একাশি গাছ বিক্রি করে দেন। শনিবার সকাল ১০টার দিকে গাছের পাইকার ও করাত কলের শ্রমিকরা গাছ কর্তন করে। এ সময় গাছ কর্তনরত করা অবস্থায় গাছের পাশ দিয়ে লালন মিয়া যাওয়ার সময় তার ওপর গাছটি পড়ে যায়। এতে ওই শিশুর মাথা ও বুকের ওপর প্রচণ্ড আঘাত লাগে। পরে আশপাশের লোকজন শিশুটিকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত ডা. আসাদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি