1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন শেরপুর জেলার পুলিশ সুপার

মোঃ নাইমুর রহমান
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

‘দীপ চলে যায়, শিখা রয়ে যায়’

দীর্ঘ ১০ মাসের সফল দায়িত্ব পালন শেষ করে শেরপুর পুলিশ লাইন্স থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

বিদায় উপলক্ষে শেরপুর জেলা পুলিশের চৌকস পুলিশ দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে পুলিশ লাইন্সে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সকল সহকর্মীর সাথে কুশল বিনিময় করেন।

এসময় শেরপুর পুলিশ লাইন্সে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকল সহকর্মীর চোখে-মুখে ধীরে ধীরে প্রিয় অভিভাবককে হারানোর চিহ্ন স্পষ্টভাবে লক্ষ করা যায়।

বাংলাদেশ পুলিশের চিরায়ত ঐতিহ্য ও রীতি অনুযায়ী বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে দৃষ্টিনন্দনভাবে বিভিন্ন ফুল দিয়ে বিশেষভাবে সাজানো সুসজ্জিত গাড়ির সঙ্গে বাঁধা ফুল দিয়ে সাজানো বিশেষ রশি টেনে গাড়িটিকে সকল সহকর্মী পুলিশ লাইন্স প্রধান ফটক পর্যন্ত নিয়ে সকলে প্রিয় অভিভাবককে বিদায় জানান।

এসময় বিদায়ী পুলিশ সুপার মহোদয় বার বার ফিরে তাকিয়ে পুলিশ লাইন্স থেকে সকলকে হাত নাড়িয়ে শেষ বারের মত বিদায় নেন।

উল্লেখ্য, সদ্য বিদায়ী সম্মানিত পুলিশ সুপার মহোদয় সরকারি চাকরির স্বাভাবিক নিয়মের পরিক্রমায় বদলিসূত্রে পুলিশ সুপার হিসাবে জামালপুর জেলায় যোগদান করতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি