1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টা : নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে হাতেনাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের নাম সিয়াম সরকার (২২)।

রোববার (২০ জুলাই) ভোর ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমের জানা যায় শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে।

এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এসময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিয়াম সরকার জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। তিনি পলাতক রাফসানকে সঙ্গে নিয়ে শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি