1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ট্রাকচাপায় অটো রিকশাচালক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনায় ট্রাকচাপায় সুলতান আহমেদ (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান আহমেদ পূর্বধলা উপজেলার তুলাপাবই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর এলাকায় একটি বালুবাহী ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে চালক সুলতান ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, সুলতান আহমেদ রোববার ভোর সোয়া ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা চালিয়ে শ্যামগঞ্জ যাচ্ছিলেন পথে বিরিশিরিগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হতান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি