1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

শ্যামগঞ্জে আগুনে পুড়ল দুই ব্যবসায়ীর ঘর

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোণার পূর্বধলা সীমান্তবর্তী বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে।

বুধবার দুপুরে ময়মনসিংহ -নেত্রকোণা মহাসড়কের পূর্বধলার অংশের শ্যামগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বুধবার দুপুরে শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহর তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী হুমায়ূন কবিরের সার-বীজের দোকানে। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস টিমের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর মধ্যে হুমায়ুন কবিরের ২০ লাখ ও আব্দুল্লাহর ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে।

পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আব্দুর রাফি জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি