1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

শোকাবহ আগস্টে গৌরীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

শোকাবহ আগস্ট উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজলোর মাওহা ইউনিয়ন বঙ্গবন্ধু সংঘের উদ্যোগে ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।

মাওহা ইউনিয়ন বঙ্গবন্ধু সংঘের সভাপতি লাসু মিয়ার সভাপতিত্বে ও মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম, সাদেকুর রহমান, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভােতি আব্দুর রাজ্জাক, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহিদাস আচার্য, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি