1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

শেরপুর স্বাস্থ্য বিভাগে ১০ অ্যাম্বুলেন্সের জন্য ৪ চালক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

শেরপুর জেলা হাসপাতাল ও অপর চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে আছে মোট ১০টি অ্যাম্বুলেন্স। সরকারের দেওয়া মূল্যবান এতগুলো অ্যাম্বুলেন্সের জন্য নিয়োজিত আছেন মাত্র চারজন চালক। চালক সংকটে একদিকে মানুষজন কম খরচে সরকারি এই সেবা তেমন নিতে পারছেন না, অপরদিকে ব্যবহার না হওয়ায় অ্যাম্বুলেন্সগুলোর ক্ষতি হচ্ছে। প্রতিটি হাসপাতালে কমপক্ষে আরও একজন করে অ্যাম্বুলেন্স চালক থাকলে সমস্যার কিছুটা সমাধান হতো বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, শেরপুর জেলা হাসপাতালের জন্য তিনটি, শ্রীবরর্দী হাসপাতালে দুইটি, নালিতাবাড়ী হাসপাতালে দুইটি, ঝিনাইগাতি হাসপাতালে দুইটি ও নকলায় একটি অ্যাম্বুলেন্স রয়েছে। অপরদিকে, শেরপুর জেলা হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্সের বিপরীতে একজন, ঝিনাইগাতির দুটি অ্যাম্বুলেন্সের বিপরীতে একজন, নালিতাবাড়ীর দুটি অ্যাম্বুলেন্সের বিপরীতে একজন, নকলা হাসপাতালে একজন চালক আছেন। শ্রীবর্দীর দুটি অ্যাম্বুলেন্সের বিপরীতে কোনো চালক নেই।

চাকরিরত চারজন চালকের বয়স ৫৫-এর উপর। একবার রোগী নিয়ে কোথায়ও গেলে আর কোনো সেবা দেওয়ার মতো অবস্থা কারও থাকে না। এই চালক সংকটে কম দামে সরকারি অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষরা। ফলে ভুক্তভোগীরা দ্বিগুণ টাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে বাধ্য হচ্ছেন। এভাবেই চলছে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা।
তবে জেলার স্বাস্থ্য বিভাগ আউট সোর্সিং থেকে কয়েকজনকে নিয়োগ দিয়ে চরম সংকট কাটানোর চেষ্টা করেছেন। আগামী এক বছরের মধ্যে চারজনের মধ্যে অন্তত তিনজন অবসরে চলে যাবেন। এখনই ব্যবস্থা না নিলে সংকট আরও ঘনীভূত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা।

চালক সংকটের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুল রউফ জানান, সেবা ও গাড়িগুলোর ব্যবহার অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা হিসেবে আউট সোর্সিং থেকে কয়েকজনকে নেওয়া হয়েছে। তবে এই বিকল্প ব্যবস্থা সমাধান নয়। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বারবার চেয়েও কোনো ফল হয়নি বলে দাবি সিভিল সার্জনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি