1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর প্রেসক্লাব’ এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ফেব্রুয়ারি) দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আফসার বাবুল, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।

সভায় কণ্ঠ ভোটে শরিফুর রহমানকে সভাপতি, জিএম আফসার বাবুলকে সিনিয়র সহসভাপতি ও মানিক দত্তকে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়। আগামী ২৭ ফেব্রয়ারি সাধারণ সম্পাদক পদে নির্বাচন শেষে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি