1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে নৌকার জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

চতুর্থ ধাপের শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে শুরু হয় গণনা।

শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২৯হাজার ৬শ ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রার্থী পেয়েছেন ৮হাজার ৭শ ৯৬, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭হাজার ২শ ৫৫ ও চামচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৫শ ২০ ভোট। তবে ইভিএম মেশিন যান্ত্রিক যান্ত্রিক ত্রুটি থাকায় ৩৫টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬শ ১৮। শেরপুর পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ও শ্রীবরদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৬হাজার ৬শ ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে শ্রীবরদী পৌরসভার মেয়র নির্বাচিত হন মোহাম্মদ লাল মিয়া। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রার্থী পেয়েছেন ৩হাজার ৯শ ৪২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২হাজার ৮শ ৪৩ ভোট।

নির্বাচনী মাঠে শেরপুর পৌরসভায় ৩৫টি ভোট কেন্দ্রের জন্য তিন টিম র‌্যাব, তিন প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং শ্রীবরদী পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ২৪জন র‌্যাব, দুই প্লাটুন বিজিবি, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর পৌরসভায় ৭জন মেয়র, ৪৯জন কাউন্সিলর ও ১৮জন সংরক্ষিত আসনে এবং শ্রীবরদী পৌরসভায় ৪জন মেয়র, ৩২জন কাউন্সিলর ও ১৬জন প্রার্থী সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শেরপুর পৌরসভায় মোট ভোটার ৭৫হাজার ৭শ ৩৮ জন এবং শ্রীবরদী পৌরসভায় মোট ২০হাজার ৯শ ৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি