1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত

শেরপুরে ১০ টন অবৈধ পলিথিনসহ ট্রাক জব্দ, চালক আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১

শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অভিযানে ১০ টন অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) দুপুরে সদর উপজেলার শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকা থেকে পলিথিন বোঝাই ওই ট্রাকটি জব্দ করে এনএসআই।

জব্দ করা পলিথিনের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এই ঘটনায় ট্রাকচালক বাবুল মিয়াকেও (৪০) আটক করা হয়। জেলায় এর আগে এত পরিমাণ পলিথিন একসঙ্গে জব্দ হয়নি।

এনএসআই ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার লালবাগ থেকে এক ট্রাক অবৈধ পলিথিন শেরপুরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় অভিযান চালায় এনএসআই কর্মকর্তারা। ওই সময় প্রথমে ত্রিপলে ঢাকা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-১৬১২) আটক করেন তারা। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন ও আসিফ রহমানের উপস্থিতিতে ট্রাকের ত্রিপল খুলে দেখা যায়, সেখানে ১০ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন রয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট-দ্বয়ের নির্দেশে পলিথিনসহ ট্রাকটি জব্দ করা হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে এনএসআই শেরপুরের উপ-পরিচালক মো. গোলাম কিবরিয়া, জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আটক ট্রাকচালক বাবুল মিয়া জানান, জব্দকৃত পলিথিন পুরাতন ঢাকার লালবাগ থেকে শেরপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আলম ট্রেডার্সের নামে আনা হচ্ছিল, যার স্বত্বাধিকারী রায়হান নামে এক ব্যক্তি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ বলেন, জব্দকৃত পলিথিন ও ট্রাকসহ আটক চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি