1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

শেরপুরে স্কুলের বাথরুমে থেকে ছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

শেরপুরে সদর উপজেলার ভীমগঞ্জ বাজারের ড্যাফোডিল স্কুল নামে একটি কিন্ডারগার্টেনের বাথরুম থেকে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ রিমনের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ রিমন (১৬) পাশ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের সাগর মিয়ার ছেলে।

সদর থানার ওসি বছির আহমেদ বাদল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশের মাথার ডানদিকে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিহতের মা রশিদা বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে রিমন বের হয়ে যায়। তারপর রাতে আর বাড়ি ফেরেনি। সকালে তার লাশ পাওয়ার কথা শুনেছি। আমরা এ ঘটনার বিচার চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি