1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

শেরপুরে সনদ ছাড়া চিকিৎসা দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুরের নকলায় বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিৎসা করার সময় শিখা রানী দেবী (৩৭) নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। এসময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালী উল্লাহসহ পুলিশ বিভাগের সদস্যরা।

জানা যায়, নকলা পৌরশহরের হলপট্রি এলাকায় লতিফ ম্যানসনের দোতলায় শিখা রানী দেবী নিজের নামের আগে ডাক্তার লিখে নিজের দেওয়া দি প্যারেন্টস মেডিকেল হলে দীর্ঘদিন যাবত চেম্বার খুলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা করে আসছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ওয়ালী উল্লাহ বলেন, ‘শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসাসেবার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি’র নিবন্ধিত থাকতে হয়। শিখা রানী দেবী বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তাই তাঁকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, ‘শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগী দেখছেন এবং রোগীদের ডাক্তার সম্বলিত সিল ব্যবহার করে ব্যবস্থাপত্র দিচ্ছেন। এজন্য তাঁকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি