1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ দুই ছাত্রের বিরুদ্ধে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

শেরপুরে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সদর উপজেলার ধলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আজ শুক্রবার (১৬ জুলাই) মামলা দায়ের করেছেন। আর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণে অভিযুক্তরা হচ্ছে- একই এলাকার কলেজছাত্র মো. ফোরকান আলী (১৮) ও এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী।

এদিকে, খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া। এ সময় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, কলেজছাত্র ফোরকান এবং ওই কিশোর বেশ কিছুদিন থেকেই শিশুটিকে উত্যক্ত করতো। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই শিশু তার বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থেকে তারা শিশুটির মুখ গামছা দিয়ে বেঁধে কোলে করে নিয়ে বাড়ির পাশের একটি ধান ক্ষেতে পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে ওই শিশু অসুস্থ অবস্থায় অন্ধকারে পথ হারিয়ে পাশের চান্দেরনগর গ্রামের এক কৃষকের গোয়ালঘরে আশ্রয় নেয়। ওই রাতেই কৃষক তার গোয়ালঘরে গিয়ে শিশুটির শরীরে কাদামাখা অবস্থায় দেখতে পায়। এরপর শিশুটির পরিচয় জেনে তার বাবা-মার কাছে দিয়ে আসেন। পরে শিশুটি তার বাবাকে পুরো ঘটনা বলে।

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

এ প্রসঙ্গে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোষীদের ধরতে অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি