1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

শেরপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী আটক

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

শেরপুরে র‌্যাব ১৪ এর অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। ২৪জুলাই (সোমবার) বিকেলে শেরপুর পৌর শহরের মধ্যশেরী এলাকার তিন তলা ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটক সুলতান মাহমুদ বাবু (৪২) শহরের গৌরীপুর এলাকার মৃত শামসুল হুদার ছেলে এবং মুন্নি খাতুন (১৯) সুলতান মাহমুদের স্ত্রী। এসময় তাদের কাছ থেকে ৪৭২গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রেস রিলিজে র‌্যাব ১৪ সাংবাদিকদের জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে মধ্যশেরী এলাকার রফিকুল ইসলামের মালিকানাধীন তিন তলা বাসায় অভিযান শুরু করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা হেরোইন একটি প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে জানালা দিয়ে ফেলে দেয়। পরবর্তী র‌্যাব হেরোইন উদ্ধার করে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী স্ত্রীকে আটক করে।

র‌্যাব ১৪এর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪৭লাখ ২০হাজার টাকা। তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে জড়িত বলেও র‌্যাবের পক্ষ হতে জানানো হয়েছে। এ বিষয়ে শেরপুর সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি