1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে মসজিদে যাওয়ার পথে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দু’ জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। ঘটনাটি ঘটে শ্রীবরদী-শেরপুর সড়কে ভারেররা তিন রাস্তার মোড়ে। এ ঘটনায় নিহতরা হচ্ছে, কুড়িকাহনীয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলো হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৭)। আহত হয়েছে মাসুম মিয়ার ছেলে তৌহিদ মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে হৃদয়, ফয়সাল ও তৌহিদ বাড়ি থেকে বকশিগঞ্জে মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য যাচ্ছিল। ভারেরা তিন রাস্তার মোড়ে এলে বিপরীত দিক আসা অটোরিকসার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলের আরোহী তিনজন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে দুইজনকে শ্রীবরদী ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত ডাক্তার হৃদয় ও ফয়সাল মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানায়ায় নিহত হৃদয় এইবার এস এস সি পাশ করেছে, ফয়সাল দশমশ্রেণির ছাত্র। এবং আহত তৌহিদ মাদ্রাসা থেকে হাফেজি শেষ করেছে।

শ্রীবরদী হাসপাতালের আরএমও অমিও জ্যৌতি বলেন, দু’ জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে। একজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপরদিকে শেরপুর সদর হাসপাতাল সূত্র জানায়, এখানে নিয়ে আসার আগেই মারা গেছে একজন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন। তিনি বলেন, আমি ঘটনাস্থল থেকে দেখে এসেছি।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি