1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারী জাল ধ্বংস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ধ্বংসকৃত এ জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের বগাডুবি বিলে স্থানীয় জেলেরা চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল আটক করেন। পরে আগুন জ্বালিয়ে জালগুলো ধ্বংস করা হয়। এ জালে ছোট মাছ থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে আমাদের জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ জাল পরিহার করা প্রয়োজন।

এ বিষয়ে জেলা প্রশাসক, শেরপুর জনাব মো. মোমিনুর রশীদ বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।

অভিযান পরিচালনাকালে উপজেলার নলকুড়া, গৌরীপুর, ধানশাইল ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং ঝিনাইগাতী থানার পুলিশ উপপরিদর্শক (এস, আই) মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি