1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শেরপুরে বিধবা নারীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

শেরপুর সদর উপজেলার একটি গ্রামে বিধবা নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে ধর্ষণের ওই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাসিন্দা মো. সজীব (২১) ও বিল্লাল হোসেন (৪৫)। আজ শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর আগে সকালে ওই নারী বাদী হয়ে চারজনের নামে মামলা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী তিন বছর আগে দুর্বৃত্তদের হাতে নিহত হন। এরপর থেকে তিনি (ভুক্তভোগী) তাঁর বাবার বাড়িতে বসবাস করছেন। শেরপুর শহরে একটি কাজ শেষে রাতে চাচাতো ভাইয়ের সঙ্গে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী নারী। পথে তাঁদের গতি রোধ করেন চারজন।

চাচাতো ভাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয়। একসময় ওই নারীর চাচাতো ভাইয়ের চিৎকার শুনে লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে সজীব ও বিল্লালকে আটক করেন।

সদর থানার ওসি মুনসুর আহাম্মদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সজীব ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি