1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামুন (৩২) নামের এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার বলাইচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামে এ ঘটনা ঘটে। মামুন ওই এলাকার ছোবহান আলীর পুত্র।

স্থানীয় সূত্র জানায়, শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের মামুন পড়াশুনা শেষ করে বাবার সংসার দেখাশুনা করে আসছে। সে এক সন্তানের জনক। আজ শনিবার দুপুরে বাড়ির পাশের নিজেদের সেচ পাম্প চালু করার জন্য যায় সে। কিন্তু পূর্ব থেকেই পাম্পটির লাইন বিদ্যুতায়িত ছিল। এসময় মামুন সেচ মটর চালুর জন্য সুইচে চাপ দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় মহর উদ্দিন (৪০) নামের অপর আরেক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় নিহত মামুনের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি