1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে বিটিসিএল কন্ট্রোলরুমে আগুন, জেলায় টেলিফোন সেবা বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

শেরপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ভবনের কন্ট্রোলরুমে আগুনের ঘটনায় সারা দেশের সঙ্গে শেরপুরের টেলিযোগাযোগ বন্ধ রয়েছে।

ভবনের দ্বিতীয় তলায় সুইচ কন্ট্রোলরুমে রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে।

রোববার ভোরে বিটিসিএল অফিসের নিচতলায় দায়িত্বরত আনসার সদস্যরা দ্বিতীয় তলায় সুইচ কন্ট্রোলরুমে আগুন দেখতে পান। পরে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তাদের দুটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কন্ট্রোলরুমে থাকা ২টি এসি, সুইচবোর্ড, কেব্‌ল, মাক্স, ১ হাজার ইউনিট প্রকল্পের ওডিএফ মেশিনসহ আনুমানিক প্রায় ৬০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিটিসিএল ময়মনসিংহের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, জামালপুর-শেরপুর জোনের উপমহাব্যবস্থাপক জয়নাল আবেদীনসহ উর্ধ্বতন কর্মকর্তা।

উপমহাব্যবস্থাপক জয়নাল বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওনারা এই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করবেন।

‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে কন্ট্রোলরুম বিকল হয়ে যাওয়ায় জেলায় টেলিফোনে সেবা বন্ধ রয়েছে।’

বিটিসিএল শেরপুরের সহকারী ব্যবস্থাপক (টেলিকম) ইসমাইল হোসেন বলেন, ‘ভোরে এ আগুনের ঘটনা ঘটে। কীভাবে দুর্ঘটনা ঘটছে তার সঠিক তথ্য আমরা এখনও পাই নাই। এ দুর্ঘটনায় আমাদের উপজেলা লিংকগুলো ক্ষতি হয়েছে। সব কিছু মেরামতের কাজ চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি