1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী

শেরপুরে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে বাড়িতে ডেকে নিয়ে মিজানুর রহমান (২৭) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার স্বজনদের বিরুদ্ধে।

রোববার (৮ আগস্ট) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পাশের চাংপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মিজানের সঙ্গে ভেলুয়া আকন্দপাড়ার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে রোববার রাতে ওই গ্রামের বাবুল মিয়া মিজানকে ডেকে প্রেমিকার বাড়ি নিয়ে যান। একপর্যায়ে প্রেমিকার বাড়ির লোকজন মিজানকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা মিজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবুল মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি