1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে বাড়ছে নদ নদীর পানি

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

টানা বর্ষণে বাড়ছে শেরপুরের সব নদ নদীর পানি। শেরপুর সীমান্তের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীতে বিপদসীমার ২১৫সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মহারশী ও ভোগাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই।

এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়ে নদী তীরবর্তী বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি গ্রামে ঢুকতে শুরু করেছে। এতে ঝিনাইগাতী উপজেলার অন্তত পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ভেসে গেছে কিছু পুকুরের মাছও।

গেলো বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা মেরামত না করায় বন্ধ হয়ে গেছে দিঘিরপাড় এলাকা থেকে ঝিনাইগাতী উপজেলা সদরের সড়ক যোগাযোগ।

এদিকে নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্তত দশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শেরপুর – নালিতাবাড়ী সড়কের গাজীরখামার এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি