1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়।

পহেলা জুলাই সোমবার ৪টা সময় শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ‍ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম- সেবা, সদর উপজেলা নিবার্হী অফিসার, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান দুলাল মিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক, মোঃ মেরাজ উদ্দিন, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান লেবু সহ জেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ, খেলার পরিচালক, সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আজকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে যে দুটি দল অংশগ্রহণ করেন ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ বনাম নকলা হাজী জালমামুদ কলেজ একাদশ, ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ ০১গোলে নকলা হাজী জালমামুদ কলেজ একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সভাপতি ও বিশেষ অতিথিদের কাছে প্রথমে নকলা হাজী জালমামুদ কলেজ একাদশকে রানার আপ বিসেবে ছোট গোল্ড কাপ ও১৫ হাজার টাকা পুরস্কার গ্ৰহণ করে, পরে বিজয়ী হিসেবে ছানোয়ার হোসেন মডেল কলেজ একাদশ বড় গোল্ড কাপ ও ২৫ হাজার টাকা পুরস্কার গ্ৰহণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি