1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

শেরপুরে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ৩ জনকে কারাদণ্ড, বহিষ্কার ৩৯

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে দুজনকে একমাস করে ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ ফেব্রুয়ারি )সকালে জেলার তিনটি ভিন্ন ভিন্ন কেন্দ্রে তাদের সাজা দেওয়া হয়। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসান।

দন্ডপ্রাপ্তদের মধ্যে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের সেমেনা বেগম ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. রফিকুল ইসলামকে একমাস করে এবং আইডিয়াল প্রিপারেটরি এ্যান্ড হাইস্কুল কেন্দ্রের পরীক্ষার্থী মো. শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, এ বছর শেরপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ হাজার ৩৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪২৪ জন। জেলার ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১০ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ডিজিটাল ডিজিটাল ডিভাইস ব্যবহারকালে হাতেনাতে আটকের পর তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা, মো. শফিকুল ইসলাম ও সালাউদ্দিন বিশ্বাস।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর ওই তিনজনকে শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি