1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

শেরপুরে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে এক নারী সহ দুইজনের মৃত্যু

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪

শেরপুর নকলা উপজেলার টালকী ইউনিয়নের মজিদ বাড়িতে ঝড়ে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারী সহ দুই জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১ জন।

নিহতরা হলো পারভিন বেগম ( ৩৫), স্বামীঃ মাসুদ মিয়া এবং নিহত পারভীনের চাচা শ্বশুর ফিরুজ মিয়া (৪০), পিতাঃ মোহাম্মদ আলী। এ ঘটনায় আহত হয়েছে নিহত পারভীনের ছেলে সুরুজ মিয়া-১৩।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ঝড়ে নিহত পারভীন বেগমের বাড়ির সামনে কাঠের একটি বৈদ্যুতিক পিলারের তার ছিড়ে পরে থাকে। তাদের অভিযোগ পল্লী বিদ্যুতে বার বার অভিযোগ দেবার পরও তারটি ঠিক না করে লাইন ম্যান লোকাল মিস্ত্রি দিয়ে তারটি লাগিয়ে নেওয়ার পরামর্শ দেয়। নিহত পারভীন কাজ করার সময় অসাবধানতায় ছেড়া তারে জড়িয়ে যায়। এসময় তার চাচা শ্বশুর ফিরুজ ও তার ছেলে তাকে বাঁচাতে গেলে চাচা শ্বশুর ফিরুজ মিয়াও ছেড়া তারে জড়িয়ে যায় পড়ে গ্রামবাসী তাদের উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাদের দুই জন কে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল কাদির মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি