1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে পরকীয়ার সম্পর্ক ছিন্ন করায় যুবকের পুরুষাঙ্গ কর্তন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

পরকীয়ার সম্পর্ক ছিন্ন করায় এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করেছেন এক গৃহবধূ। শেরপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া এলাকায় গতকাল সোমবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম (২৮) নামের ওই যুবককে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পেশায় ট্রলিচালক সাইফুল সদর উপজেলার রৌহা ইউনিয়নের কলাপাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদরের চক আন্ধারিয়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে পাশের গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিন যাবত পরকীয়া চলে আসছিল। পরকীয়ার সূত্রে সাইফুল ওই গৃহবধূর কাছ থেকে বিভিন্ন সময় টাকাও হাতিয়ে নিয়েছে। সম্প্রতি সাইফুল পরকীয়ার সম্পর্ক বিচ্ছিন্ন করায় ওই গৃহবধূ ক্ষুদ্ধ হন। সোমবার রাতে ওই গৃহবধূ সাইফুলকে খবর দিয়ে বাড়ি নিয়ে যান এবং শারীরিক মেলামেশার ছলে তার (সাইফুলের) পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেন। এসময় সাইফুলের চিৎকারে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে সাইফুলের পরিবারের সদস্যরা দাবি করেছেন, পূর্বশক্রতার জের ধরে সাইফুলকে স্থানীয় বাজার থেকে ডেকে পাশের মাঠে নিয়ে কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি