1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে নিজ বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

শেরপুরে নিজ বাসার দোতলার ছাদ থেকে পড়ে হোসনে আরা বেগম রিতা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের নয়ানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিতা স্থানীয় আনিছুর রহমান তালুকদারের স্ত্রী ও চার মেয়ে সন্তানের জননী।

এদিকে রিতার স্বজনরা দাবি করছেন, স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় রিতাকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ বাসার দোতলার ছাদ থেকে বাড়ির সামনের রাস্তায় পড়ে গুরুতর আহত হন রিতা। ওই সময় নিচে থাকা ব্যবসায়ী তাপস সাহার ওপর পড়েন তিনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন বলেন, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা গেছেন রিতা।

এদিকে রিতার বড় ভাই হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, আনিসের অন্য জায়গায় পরকীয়া সম্পর্ক থাকায় দীর্ঘদিন থেকেই তিনি আমার বোনকে মারধর ও যন্ত্রণা করে আসছিলেন। এটা নিয়ে বেশ কয়েকবার বিচার-সালিশও হয়েছে। আনিসই আমার বোনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করতে পারে।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রিতার স্বজনদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আগেই কিছু বলা যাচ্ছে না, তদন্তে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি