1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শেরপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

শেরপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও শিশু দিবস পালিত হচ্ছে। ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পষÍবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে রাজনৈতিক-অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ হুইপ আতিউর রহমান আতিক। এর আগে শেরপুর পৌরসভা আয়োজিত দশদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও পৌরমঞ্চে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শিশু একাডেমীতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ হতে জানানো হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি