1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

শেরপুরে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের মাঝে পুনাকের খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

মোঃ নাইমুর রহমান তালুকদার, শেরপুর
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শেরপুরে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ ২৮ জানুয়ারি দুপুরে শেরপুর শহরের পূর্বশেরীর মাদ্রসাতুল আমা দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী সানজিদা হক মৌ।

এসময় শেরপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পূর্বশেরী মাদ্রসাতুল আমা দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক অন্ধ হাফেজ মো: সাইদুর রহমান প্রমুখ।

পরে দৃষ্টি প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খান শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী সানজিদা হক মৌ ও পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি