1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে দাফনের আড়াই মাস পর মরদেহ উত্তোলন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

দাফনের দুই মাস ২০ দিন পর ময়নাতদন্তের জন্য শেরপুরে আবু সাঈদ (৩০) নামের এক মানবাধিকারকর্মীর মরদেহ তোলা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার শালচূড়া গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

নিহত আবু সাঈদ ওই গ্রামের নূর হোসেনের ছেলে। তিনি মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’র গাজীরখামার ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বোন তানজিনা আক্তার বলেন, আবু সাঈদের সঙ্গে গাজীরখামার ইউনিয়নের এক মেডিকেল শিক্ষার্থীর (২৫) প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু ছাত্রীর পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি।

এর জেরে ১১ জুন সন্ধ্যায় আবু সাঈদকে পূর্ব পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামিরা সড়ক দুর্ঘটনা বলে তাদের জানান।

পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি না করে অনেক বিলম্বের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সাঈদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৭ জুন হত্যার অভিযোগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মেডিকেল ছাত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে অভিযোগ দেন। পরে আদালতের নির্দেশে গত ২২ আগস্ট সেটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। আবু সাঈদের পরিবার মরদেহের ময়নাতদন্ত করার দাবি জানালে আদালত তা মঞ্জুর করেন। পরে বুধবার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশে কবর থেকে আবু সাঈদের মরদেহ উত্তোলন করা হয়েছে। সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট আসলে আদালত সে বিষয়ে ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি