1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

শেরপুরে তিনটি আসনে কোন প্রার্থী কি প্রতীক পেলেন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩ টি আসনে মোট প্রতিদ্বন্দ্বীকারী ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ওই প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি (লাঙল), কৃষক-শ্রমিক-জনতা লীগ মনোনীত প্রার্থী বারেক বৈদেশী (গামছা), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (নোঙর), বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ (একতারা), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু (ট্রাক)।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী (নৌকা), জাসদ মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাজাহান (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)।

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সিরাজুল হক (লাঙল), কৃষক-শ্রমিক- জনতা লীগ মনোনীত প্রার্থী মো. সুন্দর আলী (গামছা), স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মো. ইকবাল আহসান (ঈগল)।

প্রতীক বরাদ্দকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রতিনিধি ও প্রস্তাবক-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি