1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী

শেরপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মোঃ নাইমুর রহমান
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

শেরপুরের শ্রীবরদীতে ৬ লাখ ৭৫ হাজার নগদ টাকাসহ ডলার প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৫ মার্চ বুধবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মালমারা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. মামুদ আলী (৩৮) ও মৃত তৈনুজ মন্ডলের ছেলে মো. বাদশা মন্ডল (৩৪)। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম সাংবাদিকদের জানান, ১৫ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনানী ভেলুয়া মোড় এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানকালে একটি মোটরসাইকেলে ধূসর কালো রঙের ব্যাগসহ ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশী করে ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি। পরে পুলিশের প্রাথমিক তদন্তে মামুদ আলী ও বাদশা মন্ডলের বিষয়ে তদন্ত করে তারা ডলার জালিয়াতি চক্রের সদস্য বলে জানতে পারে পুলিশ।

ওই ঘটনায় বৃহস্পতিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩৪) বাদী হয়ে ওই দুজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি