1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

শেরপুরের তাতালপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শেরপুর সদরের তাতালপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় ট্রাক চালক৷

নিহতরা হলেন, নালিতাবাড়ীর তিনআনী দোহালিয়ার রফিক মিয়া ও তার ছেলে রাব্বি। তবে নিহত অপর একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। আহত রাজনগরের মোহাম্মদ আলী ও সিএনজি চালক হাবিবুরের অবস্থা আশঙ্কাজনক।

শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শেরপুর সদর থানার এসআই কামরুজ্জামান জানান, চালের ট্র‍াকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি